রবিবার ১৪ জুন ২০২৬
Online Edition

গাজায় বিস্ফোরণও  বিমান হামলায় ৪ ইসরাইলী সৈন্যসহ হতাহত ৬

১৮ ফেব্রুয়ারি, রয়টার্স : ইসরাইল-গাজা সীমান্তের কাছে বিস্ফোরণে চার ইসরায়েলী সৈন্য আহত হয়েছেন, এদের মধ্যে দুজনের আঘাত গুরুতর। ইসরাইলী সেনাবাহিনীর বরাতে সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার বিকেলে গাজা সীমান্তের বেড়ার কাছে একটি ফিলিস্তিনী পতাকা উড়তে দেখে সেদিকে এগিয়ে যায় ইসরাইলী সৈন্যরা, কাছাকাছি যাওয়ার পরই বিস্ফোরণ ঘটে তারা আহত হন।

বিকেল ৪টার দিকে গাজার খান ইউনিস শহরের পূর্ব দিকে এ ঘটনা ঘটে। 

বার্তা সংস্থা জানিয়েছে, ঘটনার প্রতিক্রিয়ায় গাজা ভূখন্ড নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনী রাজনৈতিক গোষ্ঠী হামাসের অবস্থানগুলো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

তবে এতে কেউ হতাহত হয়েছে বলে কোনো খবর পাওয়া যায়নি।

এই ঘটনাটিকে ২০১৪ সালে হামাসের যোদ্ধাদের সঙ্গে ইসরাইলের যুদ্ধের পর থেকে ওই সীমান্তে ঘটা সবচেয়ে গুরুতর ঘটনা বলে বর্ণনা করেছে ইসরাইলী গণমাধ্যম। 

 à¦¶à§‡à¦· খবর পাওয়া পর্যন্ত কোনো পক্ষ বিস্ফোরণটির দায় স্বীকার করেনি।

ইসরাইলী সেনাবাহিনী দাবি করেছে, শুক্রবার ওই এলাকায় একটি বিক্ষোভ চলার সময় বিস্ফোরক ডিভাইসটি পুতে একটি পতাকার সঙ্গে সংযুক্ত করে রাখা হয়। সৈন্যরা ইসরাইলের অংশ থেকে ওই পতাকার দিকে এগিয়ে যাওয়ার পর বিস্ফোরণ ঘটে।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়া ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “গাজা সীমান্তের ওই বিস্ফোরণ অত্যন্ত গুরুতর ঘটনা। আমরা এর যথাযথ জবাব দিবো।”

ইসরায়েলী সেনাবাহিনী জানিয়েছে, তাদের যুদ্ধবিমানগুলো হামাসের ছয়টি লক্ষ্যে আঘাত হেনেছে, এরমধ্যে খান ইউনিস এবং দিয়ের আল বালাহর কাছে কয়েকটি কম্পাউন্ডের পাশাপাশি জেইতুনের কাছে ‘জঙ্গিদের’ বানানো ইসরায়েলমুখি একটি টানেলও রয়েছে।

ফিলিস্তিনী কর্মকর্তারা জানিয়েছেন, হামাসের তিনটি প্রশিক্ষণ শিবির ও ছোট একটি গোষ্ঠীর নিয়ন্ত্রিত আরেকটি প্রশিক্ষণ শিবির আক্রান্ত হয়েছে, তবে কেউ আঘাত পায়নি।

ইসরাইলী গণমাধ্যম জানিয়েছে, শনিবার সন্ধ্যায় গাজা থেকে ছোড়া একটি রকেট দেশটির দক্ষিণাঞ্চলের একটি বাড়ির কাছে আঘাত হেনেছে, তবে এতে কেউ হতাহত হয়নি।

এদিকে বিস্ফোরণে দখলদার ইসরাইলের এক সেনা নিহত এবং দুজন আহত হয়েছেন। এ ঘটনার জের ধরে শনিবার গাজায় তা-ব চালিয়েছে ইসরাইল।

ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অন্তত ১৮টি লক্ষ্যবস্তুতে বিমান ও ট্যাংক নিয়ে হামলা চালিয়েছে দখলদার সেনারা। এতে অন্তত দুজন ফিলিস্তিনী আহত হয়েছেন।

শনিবার ভোরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনুস শহরের সীমান্তে ইসরাইলী সেনাদের একটি টহল দলের কাছে বিস্ফোরণ ঘটে।

এতে এক ইসরাইলী সেনা নিহত এবং দুজন আহত হন বলে জানিয়েছে লেবাননের আল-মানার টিভি।

তবে বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপি জানিয়েছে, বিস্ফোরণে ইসরাইলের চার সেনা আহত হয়েছেন।

এ ঘটনার পর শনিবার দিনে ও রাতে গাজায় হামাসের বিভিন্ন অবস্থানে কয়েক দফায় জঙ্গিবিমান ও ট্যাংক থেকে বর্বর হামলা চালায় ইসরাইল। এরমধ্যে হামাসের অন্তত আটটি সামরিক অবস্থান রয়েছে।

এছাড়া গাজায় ইসরাইলী জঙ্গি বিমান হামলায় দুই ফিলিস্তিনী নিহত। ফিলিস্তিনী বসতি সীমান্তে একটি বোমা বিস্ফোরণে ইসরাইলের চার সৈন্য আহত হওয়ার পর এ হামলা চালানো হয়।

ফিলিস্তিনের হাসপাতাল সূত্রে খবরটি নিশ্চিত করা হয়েছে। নিহত দুই বেসামরিক ফিলিস্তিনীর বয়স ১৭ বছর। ২০১৪ সালে হামাসের সঙ্গে ইসরাইলের সহিংসতার পর এটাই সীমান্তে বড় ধরনের ঘটনা।

ইসরাইলের পক্ষ থেকে বলা হয়, তারা জঙ্গি গোষ্ঠী হামাসের ১৮টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাইলী সৈন্যরা গাজার নিকটবর্তী সীমান্তে হামলা চালিয়ে গুলী করে এই তরুণকে হত্যা করে।

অনলাইন আপডেট

আর্কাইভ